৩ মাসে বাংলাদেশের ১৪৮টি অ্যাকাউন্ট-পেজ মুছে দিয়েছে ফেসবুক

১ জুন, ২০২৪ ০৫:১৪  

ভুয়া খবর ছড়ানোর অভিযোগে এ বছরের প্রথম ত্রৈমাসিকে বাংলাদেশ থেকে পরিচালিত ৫০টি অ্যাকাউন্ট ও ৯৮টি পেজ মুছে ফেলেছে অনলাইন সোশ্যাল জায়ান্ট ফেসবুক। বাংলাদেশে এবং তারা স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করে এই পেজগুলো থেকে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণ প্রকাশ পাচ্ছিলো পেজগুলো থেকে।

চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। মেটার অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ, এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর ৩৪ লাখের মতো ফলোয়ার ছিল। একইসঙ্গে পেজ ও অ্যাকাউন্টগুলোর ইউটিউব, এক্স (সাবেক টুইটার), টিকটক, টেলিগ্রাম ও তাদের নিজস্ব ওয়েবসাইটসহ একাধিক প্ল্যাটফর্মও রয়েছে। এসব আইডি ও পেজ থেকে সাধারণত বাংলায় কনটেন্ট পোস্ট করা হতো। ।তবে নিউজ ও বাংলাদেশের চলতি ঘটনাবলী ইংরেজিতেও প্রকাশ করা হতো। আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করেছে এবং বিএনপির সমালোচনা করে কনটেন্ট পোস্ট করেছে। আর এগুলো প্রকাশে বাংলাদিশী টাকায় ৬০ ডলারের মতো বিজ্ঞাপন খরচ করা হয়েছে।

প্রসঙ্গত, গুজব ঠেকাতে ফ্যাক্টওয়াচ, এএফপি ও বুম বাংলাদেশের সঙ্গে কাজ করে মেটা কাজ। এক্ষেত্রে তাদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উন্নয়ন করছে সোশ্যাল মিডিয়াটি। বাংলাদেশ ছাড়াও চীন, ক্রোয়েশিয়া, ইরান, ইসরাইল, মালদোভা ও মাদাগাস্কারে ছয়টি ভুয়া প্রচারাভিযান মুছে দিয়েছে মেটা।